1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক, দালালচক্র ঠেকানোই বড় চ্যালেঞ্জ

রিপোটারের নাম
  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

চট্টগ্রাম বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের নতুন পরিচালক হিসেবে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব নিতে যাচ্ছেন শফিকুজ্জামান ভূঞা। দীর্ঘদিন দায়িত্ব পালন করা পরিচালক মো. মাসুদ আলমকে ঢাকায় বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে তাকে।

এর আগে ঢাকা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা শফিকুজ্জামান ভূঞার চট্টগ্রামে পদায়নের পর থেকেই সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দালালচক্রের দৌরাত্ম্য, সেবাগ্রহীতাদের হয়রানি, অনিয়ম ও কথিত প্রভাববলয় নিয়ন্ত্রণে তিনি কী পদক্ষেপ নেন, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তার। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় বিআরটিএ কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয়ের অফিস আদেশে মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় এবং শফিকুজ্জামান ভূঞাকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করা হয়।

এদিকে চট্টগ্রাম বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালচক্রের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া, সেবায় বিলম্ব এবং দীর্ঘ অপেক্ষার অভিযোগও করেন অনেক সেবাপ্রত্যাশী।

সংশ্লিষ্টদের মতে, শুধু দালালবিরোধী অভিযান নয়, সেবার প্রতিটি ধাপ সহজ ও অনলাইনভিত্তিক করা, নির্ধারিত ফি প্রকাশ, আবেদনের অগ্রগতি জানানো এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা জরুরি।

নতুন পরিচালকের সামনে তাই দালালচক্র নিয়ন্ত্রণ, হয়রানি কমানো, অনিয়মের অভিযোগ তদন্ত, কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করাসহ কথিত অনৈতিক প্রভাববলয় নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জ রয়েছে। দায়িত্ব নেওয়ার পর সেবাব্যবস্থায় তিনি কতটা পরিবর্তন আনতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3