1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

চট্টগ্রাম সিটি মেয়র ডা:শাহাদাত হোসেনের সাথে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রিপোটারের নাম
  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক:চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান’র নেতৃবৃন্দ।

আজ১৫ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় মেয়র বলেন, সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ-মতামত নিয়ে আমি নগরবাসীর সেবা দিতে আন্তরিক প্রত্যয়ী। এই নগরী আমার একার নয়, সবার। আমি নগর পিতা নই, সেবক। আমি চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। তিনি আরো বলেন জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ, উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন, ডা. মো. রকিব উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি জাফর ইকবাল, মনজুর আলম, মাহবুবুর রহমান সাগর, শহিদুল আলম,আকতার হোসেন, এ আর বাবলুসহ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3