1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ভাটা মালিককে দণ্ড সোনাদিয়া বীচ ক্যাম্পে ভিন্নধর্মী ইকো-ট্যুরিজম অভিজ্ঞতা পাহাড়ে বৈসাবির মহোৎসব, ফুল ভাসিয়ে সম্প্রীতির বার্তা কম খরচে বেশি লাভ—বিএসসির বহরে যুক্ত দুই জাহাজ দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা জাহাজ ক্রয় নিয়ে ‘ভুল তথ্য’, প্রতিবাদ জানাল বিএসসি নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ নৈতিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত হোসেন
শিরোনাম :

চসিকের ১৪ ওয়ার্ড সচিবকে একযোগে বদলি

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৪ ওয়ার্ড সচিবকে একযোগে বদলি করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) ওয়ার্ড সচিবদের বদলির অফিস আদেশ জারি করেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বদলি সচিবদের মধ্যে তিন জনকে সংস্থাটির সচিবালয়ে সংযুক্ত করা হয় এবং একজনকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়। একই আদেশে চসিকের তিন কর্মচারীকেও ওয়ার্ড সচিব পদে বদলি করা হয়। বাকিদের চসিকের বিভিন্ন দফতরে সংযুক্ত করা হয়। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সবাইকে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয় আদেশে।

বদলির বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আছে, তাদের বদলি করা হয়েছে। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর না থাকার কারণে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদের বিষয়ে সচিবদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জনসাধারণ যাতে কোনোভাবেই নাগরিক সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়।

বদলির আদেশ সূত্র জানিয়েছে, চসিকের পূর্ব ষোলশহর ওয়ার্ড সচিব শাহ আলম, রামপুর ওয়ার্ড সচিব অঞ্জন চক্রবর্তী ও দক্ষিণ হালিশহর ওয়ার্ড সচিব মনসুর আলী খানকে সচিবালয় বিভাগে সংযুক্ত করা হয়। পূর্ব বাকলিয়ার মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়।

এ ছাড়া ব্যক্তিগত সহকারী আবু রাজিন চৌধুরীকে বাগমনিরাম, অফিস সহকারী জালাল আহমদকে জামালখান ওয়ার্ড এবং অফিস সহকারী হাবিবুর রহমানকে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সচিব হিসেবে বদলি করা হয়।

বদলি করা অন্য ওয়ার্ড সচিবের মধ্যে চান্দগাঁও ওয়ার্ডের বাবলা চৌধুরীকে পশ্চিম মাদারবাড়ী, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব দানেশ চৌধুরীকে চান্দগাঁও, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব শওকত হোসেনকে পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়ার শেখ মাহাতাব টিপুকে আলকরণ, দক্ষিণ বাকলিয়ার এম এ করিমকে আন্দরকিল্লা, জামালখানের পারভেজ কবিরকে রামপুর, উত্তর আগ্রাবাদের খায়রুল বশর তছলিমকে দক্ষিণ হালিশহর, পশ্চিম মাদারবাড়ীর এনামুল হককে পূর্ব বাকলিয়া, আলকরণের রেজাউল করিমকে পশ্চিম বাকলিয়া এবং আন্দরকিল্লা ওয়ার্ড সচিব নজরুল ইসলাম চৌধুরীকে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বদলি করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews