1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চসিকের সান্ধ্যকালীন হামের টিকা কর্মসূচি এগিয়ে চলছে পটিয়ায় ১৩৩ কোটি টাকার হাইড্রলিক এলিভেটর ড্যাম নির্মাণ কাজ ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন ইউসিটিসিতে “Growing Stronger, Together” শীর্ষক মানসিক স্বাস্থ্য ও একাডেমিক উৎকর্ষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত তাপদাহে কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫ ইউনিটের মধ্যে ৪টি বন্ধ—বিদ্যুৎ উৎপাদন নেমে এলো ৪০ মেগাওয়াটে ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮: চট্টগ্রাম থেকে মোরশেদুল হাসানসহ নতুন নেতৃত্ব নির্বাচিত বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
শিরোনাম :

চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে এবং এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ বেড়েছে। তিনি শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় এই মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার জানান, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দুই-তিন দিনের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।

ছিনতাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় মোবাইল ছিনতাই বেড়েছে, এ কারণে রাস্তা-ঘাটে চলাচলের সময় সবাইকে আরও সচেতন হতে হবে।

হকারদের বিষয়ে তিনি বলেন, “হকারদের পুরোপুরি উচ্ছেদ করা অমানবিক। তবে তারা যেন রাস্তায় শৃঙ্খলা বজায় রাখে এবং চাঁদা না দেয়, সেদিকে নজর দিতে হবে।”

মোটরসাইকেলকে ঝুঁকিপূর্ণ বাহন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এক মোটরসাইকেলে দুই-তিনজন আরোহী অত্যন্ত বিপজ্জনক।” তিনি জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার কাজ চলছে এবং প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে।

ডিএমপি কমিশনার ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews