1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

‘চিকিৎসকদের অবহেলায়’ চবি শিক্ষকের সন্তানের মৃত্যু: এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম : ‘চিকিৎসকদের অবহেলায়’ গর্ভাবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে।

সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক।

গত ১৯ ডিসেম্বর এই ঘটনা ঘটে বলে জানান তিনি। চবির সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক অভিযোগ করেছেন যে, তার স্ত্রীর ডেলিভারির সময় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি করেছে। তিনি জানান, “যে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আমার স্ত্রী ছিলেন, সেই ডা. সানজিদা কবির অনেক দেরিতে হাসপাতালে এসেছেন।”

তিনি আরও বলেন, “আমার স্ত্রীর সব রিপোর্টই ঠিক ছিল। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছিলাম যে নর্মাল ডেলিভারি সম্ভব না হলে সিজার করে ফেলতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চা মারা যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি।”

“১৯ ডিসেম্বর রাত ৪টার দিকে সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিকের স্ত্রী প্রসব বেদনা শুরু হলে, তারা বিকাল সাড়ে ৫টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান। ডা. সানজিদা কবিরকে ফোন করে জানানোর পর তিনি জরুরি বিভাগে ভর্তি হতে বলেন এবং শীঘ্রই আসবেন বলে জানান। কিন্তু ডা. সানজিদা কবির সাড়ে ৯টায় হাসপাতালে পৌঁছান। অবশেষে রাত ১০টা ৫২ মিনিটে নবজাতক মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।”

“ডা. সানজিদা কবির আসার আগেই সাধারণ ডাক্তারদের আনাড়িপনায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়,” দাবি করেন তিনি।

আবু বকর ছিদ্দিক বলেন, “সুস্থ শিশুর হার্টবিট হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, তার কোন সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারছেন না। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কেন সানজিদা কবিরকে আসতে আদেশ না করে সাধারণ ডাক্তার দিয়ে ডেলিভারির ব্যবস্থা করলেন তাও পরিষ্কার নয়।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3