1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

রিপোটারের নাম
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় জরুরি সভা ডেকেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় চসিকের সম্মেলন কক্ষে মেয়র ও জলাবদ্ধতা-সংক্রান্ত ১৯ সদস্যের সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ শাখা থেকে জারি করা এক সভার নোটিশে জানানো হয়, মহানগরীর খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে গঠিত ১৯ সদস্যের কমিটির এ জরুরি সভা আহ্বান করা হয়েছে।

সভায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের (সিটি কর্পোরেশন-১ শাখা) উপসচিব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডে কর্মরত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, সিডিএর সদস্য (প্রকৌশল), চসিকের সচিব, প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এবং চসিকের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ উপস্থিত থাকবেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3