1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিআরটিএ’র উদ্যোগ: হেলমেট বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম

রিপোটারের নাম
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দোহাজারীতে বিআরটিএ’র রোড ক্যাম্পেইন ও বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ

বিআরটিএ’র প্রেস রিলিজ (১৭.১১.২৫ খ্রি.)
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ নভেম্বর (সোমবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাইওয়ে থানার সামনে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক একটি রোড ক্যাম্পেইন এবং বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব কে. এম. মাহাবুব কবির, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথোয়াইনু চৌধুরী, দোহাজারী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ আব্দুল্লাহ আল নোমান পারভেজ, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদসহ বিআরটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রোড ক্যাম্পেইন শেষে মোট ৫০ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালকের মধ্যে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
বিআরটিএ জানায়, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3