1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চট্টগ্রামে বিআরটিএ’র রোড ক্যাম্পেইন ও মানসম্মত হেলমেট বিতরণ

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম ব্যুরো :
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিআরটিএ, চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথায় একটি রোড ক্যাম্পেইন এবং বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ কার্যক্রমের আয়োজন করে।

উক্ত রোড ক্যাম্পেইন ও হেলমেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব কে. এম. মাহাবুব কবির, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব উথোয়াইনু চৌধুরী, এবং চট্টগ্রাম মেট্রো-০২ সার্কেলের সরকারি রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদ।

এছাড়াও বিআরটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রোড ক্যাম্পেইনের অংশ হিসেবে মোটরসাইকেল চালকদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা সৃষ্টি, মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালানো হয়। পরবর্তীতে ২২ জন বৈধ মোটরসাইকেল চালকের মাঝে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

বিআরটিএ, চট্টগ্রাম জানায়— নিরাপদ সড়ক ব্যবহারে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3