1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

জাল সনদে সরকারী চাকরি—ফেঁসে গেলেন চসিকের প্রকৌশলী

রিপোটারের নাম
  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নাগরিক ডেস্ক :জাল সনদ ব্যবহার করে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) চাকরি নেওয়ার অভিযোগ ওঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। আমির আবদুল্লাহ খান নামে ওই প্রকৌশলী প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত। আব্দুর রহিম ও আব্দুল আওয়াল নামে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে দুই ব্যক্তি এ অভিযোগ আনেন।

অভিযোগ তদন্ত করে সাত দিনের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখায় নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী আমির আবদুল্লাহ খান ডিপ্লোমা পাশ না করেও জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পাওয়ার বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

 

জানা যায়, আমীর আবদুল্লাহ খান চসিকের অঞ্চল-৪ এর অধীনে ওয়ার্ড নং ২৩,২৪,২৭,২৮,২৯,৩০, ও ৩৬ দেখা শুনার দায়িত্বে আছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী আমির আবদুল্লাহ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

অভিযোগের সূত্র ধরে নিয়োগের আগে সনদ যাচাই করা হয়েছিল কিনা জানতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

তবে চসিক সূত্রে জানা গেছে, উপ-সহকারী প্রকৌশলী আমীর আব্দুল্লাহ খানের জাল সনদের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে চসিক। এতে চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদকে আহ্বায়ক, শিক্ষা কর্মকর্তা মোছাম্মদ রাশেদা আক্তারকে সদস্য সচিব এবং আঞ্চলিক কর্মকর্তা-১ মো. রেজাউল করিমকে সদস্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি বলেন, উপ-সহকারী প্রকৌশলী আমীর আব্দুল্লাহ খানের বিষয়টি তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3