1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ভাটা মালিককে দণ্ড সোনাদিয়া বীচ ক্যাম্পে ভিন্নধর্মী ইকো-ট্যুরিজম অভিজ্ঞতা পাহাড়ে বৈসাবির মহোৎসব, ফুল ভাসিয়ে সম্প্রীতির বার্তা কম খরচে বেশি লাভ—বিএসসির বহরে যুক্ত দুই জাহাজ দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা জাহাজ ক্রয় নিয়ে ‘ভুল তথ্য’, প্রতিবাদ জানাল বিএসসি নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ নৈতিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত হোসেন
শিরোনাম :

জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে বিশাল পথযাত্রা

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে বিশাল পথযাত্রা

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে শাপলা কলি মার্কায় মনোনয়ন প্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফের নেতৃত্বে আজ (১৯ নভেম্বর) বিকেল চারটায় বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত এক বিশাল পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এ পথযাত্রায় শত শত তরুণ-প্রবীণ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনগণ একযোগে অংশ নেন। বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া পথযাত্রা কালুরঘাট পর্যন্ত পুরো পথজুড়ে বিস্তৃত ছিল “শাপলা কলি” প্রতীকের স্লোগান, উৎসাহ ও উদ্দীপনায়।

এসময় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সর্বস্তরের জনগণ শাপলা কলি প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে স্লোগানে জেগে ওঠে। পথযাত্রার পুরো পথজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি এবং শাপলা কলির সুরে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

পথযাত্রা শেষে জোবাইরুল আরিফ বলেন, “চান্দগাঁও-বোয়ালখালীর মানুষের আগামি দিনের মুক্তির প্রতীক হবে এই ‘শাপলা কলি’। আমরা চেয়েছিলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রতীক হবে শাপলা, যেহেতু শাপলার সাথে এদেশের মানুষের আত্মার বন্ধন আছে। কিন্তু আমরা শাপলার পরিবর্তে শাপলা কলি পেয়েছি। আর আমরা এই শাপলা কলি দিয়েই মানুষের মুক্তির ফুল ফুটাতে চাই।”

এ সময় পথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায়, অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে জুবাইরুল আরিফের প্রতি নিজেদের আস্থার কথা জানান।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews