1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. luis12@nagoriknewsbd.com : luis12 :
  6. maxie@nagoriknewsbd.com : maxie :
  7. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  8. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  9. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  10. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  11. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  12. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিএনজি পাম্পে কমেছে চাপ, কমেনি দ্বিগুণ ভাড়া ট্রেনে ইয়াবা পাচারে এস এ কর্পোরেশন, নেপথ্যে অধরা শাহ আলম! সিডিএর অভিযান, পার্কভিউ-ইবনে সিনা-ডেল্টা হাসপাতালে অনিয়মের ছড়াছড়ি সমন্বিত উদ্ধার অভিযানে মুক্ত ‘সিএনসি ইউরেনাস’, সচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে গ্যাসের অভাবে দীর্ঘ লাইন সিএনজি স্টেশনে, ধুঁকছে শিল্পকারখানা রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির ১১তম ইনস্টলেশন সিরিমনি সফলভাবে অনুষ্ঠিত অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন চক্ষু চিকিৎসা সেবার উজ্জ্বল নক্ষত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান সার উদ্ধার ও ২৩ জন আটক বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান
শিরোনাম :
সিএনজি পাম্পে কমেছে চাপ, কমেনি দ্বিগুণ ভাড়া ট্রেনে ইয়াবা পাচারে এস এ কর্পোরেশন, নেপথ্যে অধরা শাহ আলম! সিডিএর অভিযান, পার্কভিউ-ইবনে সিনা-ডেল্টা হাসপাতালে অনিয়মের ছড়াছড়ি সমন্বিত উদ্ধার অভিযানে মুক্ত ‘সিএনসি ইউরেনাস’, সচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে গ্যাসের অভাবে দীর্ঘ লাইন সিএনজি স্টেশনে, ধুঁকছে শিল্পকারখানা রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির ১১তম ইনস্টলেশন সিরিমনি সফলভাবে অনুষ্ঠিত অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন চক্ষু চিকিৎসা সেবার উজ্জ্বল নক্ষত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান সার উদ্ধার ও ২৩ জন আটক বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান

ট্রেনে ইয়াবা পাচারে এস এ কর্পোরেশন, নেপথ্যে অধরা শাহ আলম!

  • শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ধারাবাহিক প্রতিবেদন-১

টেন্ডারবাজি, জমি দখল ও স্ক্র্যাপ পাচারের পরও রেলের অসাধু কর্মকর্তাদের আশ্রয়ে বেপরোয়া এই ঠিকাদার

বিশেষ প্রতিবেদক: রেলে ইয়াবা ও আইসসহ মারাত্মক মাদক পাচারের খবর এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও সম্প্রতি তা ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে কক্সবাজার রুটে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেন দুটি এখন মাদক কারবারিদের অন্যতম নিরাপদ বাহনে পরিণত হয়েছে। আর এই রুট ব্যবহার করে কোটি কোটি টাকার মাদক চালানের নেপথ্যে উঠে এসেছে রেলের বহুল আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস এ কর্পোরেশন’ ও এর স্বত্বাধিকারী মো. শাহ আলমের নাম।

সর্বশেষ গত ৪ আগস্ট (মঙ্গলবার) কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ স্টুয়ার্ড মাহবুব রহমানকে (২০) গ্রেপ্তার করে র‍্যাব-৭-এর একটি দল। এর আগে ৭ জুন ‘প্রবাল এক্সপ্রেস’ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে রেল পুলিশ। এছাড়া গত বছরের ২৯ মার্চ একই ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পর্যালোচনা অনুযায়ী, ট্রেনে একের পর এক মাদকের চালান জব্দের ঘটনাগুলো একই সুত্রে গাঁথা। আর এসব অপকর্মের সিংহভাগই ঘটছে অনবোর্ড সেবায় নিয়োজিত কর্মচারীদের যোগসাজশে।

কর্মচারীর দায় এড়াতে পারে না ঠিকাদারি প্রতিষ্ঠান : র‍্যাব-৭-এর হাতেনাতে ধরা পড়া স্টুয়ার্ড মাহবুব রহমান স্বীকার করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের অধীনে কাজ করার সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকা ও চট্টগ্রামে মাদক পৌঁছে দিচ্ছিলেন।

এ বিষয়ে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, “যেহেতু গ্রেপ্তারকৃত স্টুয়ার্ড ঠিকাদারি প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের নিয়োজিত কর্মী, তাই এই মাদক পাচারের দায় ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এই চক্রে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক কিংবা রেলের ঊর্ধ্বতন কেউ জড়িত আছেন কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

রাজনৈতিক খোলস বদল ও রেলে একচ্ছত্র আধিপত্য : অনুসন্ধানে জানা যায়, শুধু মাদক পাচারই নয়; পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়েতে টেন্ডারবাজি, রেলের শত শত একর জমি দখল, ঠিকাদার সমিতির নামে চাঁদাবাজি ও রেলের কোটি কোটি টাকার স্ক্র্যাপ পাচারের মতো নানা কেলেঙ্কারিতে জড়িত এই এস এ কর্পোরেশন। বিগত সরকারের আমলে চট্টগ্রামের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় রেলওয়েতে একচ্ছত্র রাজত্ব কায়েম করেন শাহ আলম। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস বদলে নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি প্রভাব বজায় রেখেছেন।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০-৪০ বছর ধরে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রায় প্রতিটি ট্রেনের ক্যাটারিং (খাবার সরবরাহ) ও অনবোর্ড সার্ভিস (যাত্রী সেবা)-এর টেন্ডার কুক্ষিগত করে রেখেছে এস এ কর্পোরেশন। কমপ্লায়েন্স না থাকলেও রেলের বাণিজ্যিক বিভাগের অসাধু কর্মকর্তাদের অঢেল মাসোহারা ও কমিশন দিয়ে বছরের পর বছর এসব কাজ বাগিয়ে নেন শাহ আলম। ক্ষেত্রবিশেষে টেন্ডার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হলে অসাধু কর্মকর্তাদের মদদে আইনি নোটিশ বা স্থগিতাদেশ এনে পুরো প্রক্রিয়া ঝুলিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের মুখে আত্মপক্ষ সমর্থন ও নীরবতা : অভিযোগের বিষয়ে জানতে এস এ কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. শাহ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন এবং অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

তবে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, ট্রেনের নিরাপত্তা ও অপরাধ দমনের বিষয়টি রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দেখছে। তবে কোনো নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্ক্যানারের অভাব ও সুশীল সমাজের ক্ষোভ  : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) তানভীর মমতাজ বলেন, “কক্সবাজার থেকে সড়কপথের চেয়ে রেলপথে মাদক পরিবহনকে নিরাপদ মনে করছে কারবারিরা। স্টেশনগুলোতে কোনো ড্রাগ ডিটেকটিং স্ক্যানার বা এক্স-রে মেশিন না থাকায় শনাক্ত করা কঠিন হচ্ছে। আমরা নিরাপত্তার স্বার্থে রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, “রেলওয়েকে মাদকমুক্ত ও স্বচ্ছ করতে হলে শুধু চুনোপুঁটি কর্মীদের ধরলে হবে না। অপরাধে লিপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে কালো তালিকাভুক্ত (Blacklist) করতে হবে এবং ব্যাকডোর সুবিধা দেওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews