1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

তরুণ প্রজন্মকে আলোর পথে আহ্বান— পূর্ব নাসিরাবাদ মাইজপাড়ায় ফাতহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি:
গাউছিয়া কমিটি বাংলাদেশ ও পূর্ব নাসিরাবাদ মাইজপাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ফাতহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি অনুষ্ঠিত হয় মাইজপাড়া জামে মসজিদের সামনে এক ধর্মীয় পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রিজভী, প্রতিষ্ঠাতা সুপার, হযরত জঙ্গলীপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা কমপ্লেক্স, রামু, কক্সবাজার।

মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন কাদেরী, খতিব, মাইজপাড়া জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক, হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) নুরানী মাদ্রাসা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি মুহাম্মদ সলিম উল্লাহ রিজভী, প্রভাষক (ফিকহ বিভাগ), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও খতিব, জিয়স পুকুর জামে মসজিদ।

তার বক্তব্যে তিনি বলেন — “আজকের তরুণ প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। তরুণদের উচিত ইসলামি আদর্শে নিজেদের গড়ে তোলা, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সমাজে শান্তি, ন্যায় ও সত্যের দাওয়াত ছড়িয়ে দেওয়া। আল্লাহ তায়ালা কুরআনে বলেন — ‘তোমরা উত্তম জাতি, কারণ তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো।’

তরুণদের দায়িত্ব শুধু শিক্ষা অর্জন নয়, বরং সেই শিক্ষাকে সমাজকল্যাণে কাজে লাগানো। নামাজ, সততা ও নৈতিকতা হতে হবে তাদের জীবনের মূল ভিত্তি। ইসলাম এমন এক জীবনবিধান, যা মানুষকে আলোর পথে ডাকে — তরুণরাই সেই আলোর বাহক।”

 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম. এস. সেকান্দর হোসাইন আল কাদেরী, খতিব, মসজিদে নূর রহমান নগর আবাসিক এলাকা, চট্টগ্রাম; এবং মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী, খতিব, ফয়েজ আহম্মদ সাওদাগর জামে মসজিদ, ফটিকছড়ি ও প্রধান শিক্ষক, লায়লা বেগম সুন্নি নূরানি আধুনিক মাদ্রাসা।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মাইজপাড়া ইউনিট শাখা (৮নং শুলকবহর ওয়ার্ড, পাঁচলাইশ, চট্টগ্রাম) এবং মাইজপাড়ার তরুণ সমাজ।
অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম রাব্বি, রাফি, হাবিবুর রহমান , ইয়াছিন আরাফাত, মারুফ, ফজলুল করিম সেজান, আদনান আলামীন, দিদার হোছেন রাকিব, রাব্বি, রবিউল হোছাইন আবীর, আরমান খান নয়ন, রিফাত, আজীম, লিমনসহ অসংখ্য তরুণ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3