1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. luis12@nagoriknewsbd.com : luis12 :
  6. maxie@nagoriknewsbd.com : maxie :
  7. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  8. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  9. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  10. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  11. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  12. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিডিএর অভিযান, পার্কভিউ-ইবনে সিনা-ডেল্টা হাসপাতালে অনিয়মের ছড়াছড়ি সমন্বিত উদ্ধার অভিযানে মুক্ত ‘সিএনসি ইউরেনাস’, সচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে গ্যাসের অভাবে দীর্ঘ লাইন সিএনজি স্টেশনে, ধুঁকছে শিল্পকারখানা রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির ১১তম ইনস্টলেশন সিরিমনি সফলভাবে অনুষ্ঠিত অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন চক্ষু চিকিৎসা সেবার উজ্জ্বল নক্ষত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান সার উদ্ধার ও ২৩ জন আটক বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান দেড় ডজন মামলার আসামি ডেভিড ইমন, যেভাবে অপরাধ জগতের শীর্ষে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেভিড ইমন
শিরোনাম :

তিন দিনের ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে: এনসিপি নেতাসহ বিডার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন।

এ ছাড়া রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়।

শনিবার (২২ নভেম্বর) সকালে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই ঢাকা সফর।

শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সফরের দ্বিতীয় দিন রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। একই দিন ঢাকার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন টোবগে।

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews