1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শিরোনাম :

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো :

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে আজ ৮ এপ্রিল ২০২৬, বুধবার বিকেল ৪টায় কাজীর দেউরী মুক্তমঞ্চে সারা দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ রবিন, মোহাম্মদ সাকিল, মোহাম্মদ সাব্বির, ছোটন চন্দ্র দাশ ও ইয়াসিন আরাফাতসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন উপজেলার গ্রামে সড়কের দুই পাশের জমির মালিকরা নিজেদের দাবি করে নির্বিচারে রাস্তার ধারের বৃক্ষ কেটে ফেলছেন। অথচ পৃথিবীর কোনো সভ্য দেশে জনগণ এভাবে রাস্তার ধারের বৃক্ষ ধ্বংস করে না। এই বৃক্ষগুলো সড়কের মাটি দৃঢ়ভাবে ধরে রাখে, দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে, পাখিদের আবাসস্থল তৈরি করে, শব্দ ও তাপ দূষণ কমায় এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। মানুষ ও প্রাণিজগতের অস্তিত্বের জন্য অপরিহার্য এই বৃক্ষগুলোকে কোনো ধরনের বিবেচনা ছাড়াই নিধন করা হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, প্রতিটি উপজেলার সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধির নীরব ভূমিকা এই বৃক্ষ নিধনের জন্য দায়ী।
তারা সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন-রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের দায়িত্ব পালন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করবে। তাই এই দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে বক্তারা দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হয়ে রাস্তার ধারের বৃক্ষ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews