1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ
শিরোনাম :

পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা) এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নগরের দুই নম্বর গেইট এলাকার বাদশা মিয়া পেট্রোল পাম্প সংলগ্ন উইন্ড অব চেইঞ্জে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইমরান বিন ছবুর। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া। পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার রেনু, এসিস্ট্যান্ট প্রফেসর প্রশান্ত কুমার শীল, লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদ, বিজিসি ট্রাস্ট সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী এবং সহকারী প্রক্টর সরওয়ার কামাল।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ এবং পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী পার্থ প্রতিম নন্দী, হাসিবুল আলম, আবু রায়হান তানিন, ফাহিম আল সামাদ, মাহফুজুর রহমান, হামিদ উদ্দিন, মো. ইলিয়াছ উদ্দিন ও খায়রুন্নেসা সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিজার সহ-সভাপতি মিশু পাল, সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, অর্থ সম্পাদক সাখাওয়াত আলম (রিমন), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, কার্যনির্বাহী সদস্য শারমিন আক্তার, একরামুল হক শামীম, জোবায়ের উল্লাহ (সারজিল)সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews