1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

নতুন ব্রিজে বশিরুজ্জামান চত্বরে ফুটপাত-রাস্তা দখলের রাজত্ব:নীরব প্রশাসন

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ বশিরুজ্জামান চত্বরে ফুটপাত এবং সড়কের বড় অংশ দখল করে চলছে অবৈধ বাণিজ্য। প্রতিদিন সকাল থেকেই শত শত ভাসমান দোকানদার ফুটপাত ছাড়িয়ে সড়কের বড় অংশে পসরা সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এদের পরিচালনায় রয়েছে চাঁদাবাজি চক্র, যারা দৈনিক এবং মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করছে। এতে করে পথচারীদের হাঁটাচলার জায়গা তো দখল হয়েছেই, পাশাপাশি যানবাহন চলাচলেও ভয়াবহ বাধার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দোকানিরা ফুটপাত ছাড়িয়ে গাড়ি চলাচলের রাস্তার অধিকাংশ জায়গা দখল করে বসেন। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, আর সৃষ্টি হয় দীর্ঘ সময় ধরে জ্যাম। এর ফলে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি পুলিশ পরিচয়ে এই চাঁদাবাজি পরিচালনা করছেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বডিগার্ড পরিচয়ে মোহাম্মদ ইলিয়াস নামে একজন এই চাঁদাবাজি কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ মানুষের অভিযোগ, এই অবৈধ দখল এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। ফুটপাত এবং সড়ক জনগণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3