1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

নিউ ইস্কাটনে বোমা হামলায় এক নিহত, বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা

  • শনিবার, ১ মার্চ, ২০২৫

গত ২৭ ফেব্রুয়ারী রাতে রাজধানী ঢাকার নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে কাপুরুষোচিত বোমা হামলায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বিসিএস প্রশাসন কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলা ঘটানোর ঘটনা প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নৈরাজ্যের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এই ধরনের হামলা এবং হতাহতের ঘটনা তাদের অপতৎপরতারই প্রমাণ।” তিনি আরও বলেন, “এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমন করা জরুরি, এবং আশা করা যায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।”

বিএনপি মহাসচিব বোমা হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি দেশের মানুষের জানমাল রক্ষায় সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ ধরনের ঘটনার কঠোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews