1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

নির্বাচন নিয়ে তালবাহানা মানবেনা জনগন

রিপোটারের নাম
  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের পাশে ছিল ও থাকবে। তিনি উল্লেখ করেন, দেশের জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তাই যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হয়, ততই দেশের জন্য মঙ্গল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় লালখান বাজার এলাকায় কম্বল বিতরণ পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “দেশের জনগণ দীর্ঘ ১৫-১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। সবাই অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত।”

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা অ্যাডভোকেট কাশেম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, জাহাঙ্গীর আলম দুলাল, এমআর মঞ্জু, ইউসুফ জামাল, ওমর ফারুক, নাসিম আলম, নূর হোসেন উজ্জ্বল, নাসরিন বাপ্পি, অ্যাডভোকেট সানজিদা প্রমুখ।

এর আগে, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলায় আরেকটি সমাবেশে কম্বল বিতরণ করেন আমীর খসরু। সেখানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ মনির এবং পরিচালনা করেন যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টু।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, ইয়াসমিন চৌধুরী লিটন, মনজুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম দুলাল, এমআর মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, যুবদল নেতা গুলজার হোসেন মিন্টু, হেলাল, আক্তার হোসেন, জাকির হোসেনসহ অনেকে বক্তব্য দেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3