1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_08e26e90118f@wp2shell.local : w2s_08e26e90118f :
  5. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  6. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য
শিরোনাম :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য

পাহাড়ের ব্যান্ড সংস্কৃতিতে নতুন সম্ভাবনার নাম নির্বাক

  • রবিবার, ১০ মে, ২০২৬
বান্দরবানের তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছে নির্বাক ব্যান্ড
‘যান্ত্রিকতা’ থেকে সাংগ্রাইং কনসার্ট—নিজস্ব ধারা, মঞ্চ পারফরম্যান্স ও নতুন গানে এগিয়ে যাচ্ছে পাহাড়ের জনপ্রিয় ব্যান্ড

পাহাড়, প্রকৃতি আর বৈচিত্র্যময় সংস্কৃতির শহর বান্দরবানে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন প্রজন্মের সংগীতচর্চা। সেই ধারার অন্যতম আলোচিত নাম এখন ‘নির্বাক’ ব্যান্ড। নিজেদের মৌলিক গান, ব্যতিক্রমধর্মী পরিবেশনা এবং ধারাবাহিক কনসার্ট কার্যক্রমের মাধ্যমে অল্প সময়েই বান্দরবানের তরুণদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ব্যান্ডটি।

২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি বান্দরবান সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নির্বাক। কয়েকজন সংগীতপ্রেমী তরুণের স্বপ্ন, সংগ্রাম ও ভালোবাসা থেকে জন্ম নেয় ব্যান্ডটি। শুরু থেকেই তারা চেয়েছিল পাহাড়ি জনপদে আধুনিক ব্যান্ড সংগীতকে নতুনভাবে তুলে ধরতে। প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয় তরুণদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয় নির্বাক।

২০১৮ সালে ব্যান্ডটি ৬টি গান নিয়ে প্রকাশ করে বান্দরবানের প্রথম ব্যান্ড অ্যালবাম ‘যান্ত্রিকতা’। ব্যান্ডটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, অ্যালবামের গানগুলোতে তুলে ধরা হয়েছে বর্তমান সমাজের যান্ত্রিক জীবন, মানুষের আবেগ, ভালোবাসা, হতাশা ও বাস্তবতার নানা দিক। প্রকাশের পর অ্যালবামটি স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ভালো সাড়া পায়।

অ্যালবামের সফলতার পর বান্দরবানের বাইরে বিভিন্ন স্থানে কনসার্টে অংশ নিতে শুরু করে নির্বাক। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করে তারা। ধীরে ধীরে ব্যান্ডটির পরিচিতি ছড়িয়ে পড়ে চট্টগ্রামসহ আশপাশের এলাকাতেও।

তবে করোনাকালীন সময় ব্যান্ডটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় কনসার্ট ও সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ থাকায় সংগীতচর্চায়ও ছন্দপতন ঘটে। একই সময়ে ব্যান্ডের দুই গুরুত্বপূর্ণ সদস্য লিড গিটারিস্ট রন্জয় দাশ ও বেইজ গিটারিস্ট সন্জয় দাশ চাকরিজনিত কারণে নিয়মিত সময় দিতে না পারায় ব্যান্ডটি অনেকটাই থমকে যায়।

কিন্তু সেখানেই থেমে থাকেনি নির্বাক। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোকালিস্ট সুহৃদ বড়ুয়া অপূর্ব নতুন সদস্যদের নিয়ে আবারও ব্যান্ডকে সংগঠিত করেন। নতুন উদ্যমে শুরু হয় অনুশীলন, নতুন গান তৈরির কাজ এবং মঞ্চে ফেরার প্রস্তুতি।

বর্তমানে নির্বাক ব্যান্ডের লাইনআপে রয়েছেন বান্দরবানের জনপ্রিয় লিড গিটারিস্ট রাজিব বাহাদুর, কীবোর্ডে মান্না বড়ুয়া, ড্রামসে উ হ্লা হাই মারমা, বেইজ গিটারে প্রিন্স বড়ুয়া এবং ভোকালে সুহৃদ বড়ুয়া অপূর্ব। নতুন সদস্যদের সমন্বয়ে ব্যান্ডটির পরিবেশনাতেও এসেছে নতুনত্ব ও পরিপক্বতা।

নতুন লাইনআপ নিয়ে ইতোমধ্যে একাধিক কনসার্টে পারফর্ম করেছে নির্বাক। বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ব্যান্ড ‘আর্ক’-এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা ছিল তাদের জন্য একটি বড় অর্জন। সেই পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

এছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সাবকনসাস’-এর আলোচিত গান ‘অহনা’ কাভার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে নির্বাক। গানটির ভিডিও পরে সাবকনসাস ব্যান্ডের অফিসিয়াল পেইজ থেকেও শেয়ার করা হয়, যা ব্যান্ডটির জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে দেখছেন সংগীতপ্রেমীরা।

সম্প্রতি ১২ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের বিভিন্ন স্থানে আয়োজিত সাংগ্রাইং উৎসবের কনসার্টগুলোতে অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসে নির্বাক। পাহাড়ি তরুণদের বিপুল উপস্থিতি ও দর্শকদের উচ্ছ্বাস ব্যান্ডটির জনপ্রিয়তার প্রমাণ বহন করে। প্রতিটি পরিবেশনাতেই দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে গান গেয়ে মাতিয়ে রাখে তারা।

নির্বাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোকালিস্ট সুহৃদ বড়ুয়া অপূর্ব বলেন, “আমরা সবসময় চেষ্টা করেছি নিজেদের মৌলিক কিছু করার। পাহাড়ি অঞ্চল থেকে ভালো ব্যান্ড সংগীত তুলে আনার স্বপ্ন নিয়েই আমাদের পথচলা। বর্তমানে বেশ কিছু কনসার্ট করেছি, সামনে আরও কয়েকটি কনসার্ট নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি আমরা নতুন কিছু গানের কাজও করছি। খুব শিগগিরই মিউজিক ভিডিওসহ নতুন গান প্রকাশ করতে চাই। সবাই আমাদের পাশে থাকবেন—এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

পাহাড়ের শহর বান্দরবানে ব্যান্ড সংগীতের যে নতুন জোয়ার তৈরি হয়েছে, সেই যাত্রায় ‘নির্বাক’ এখন একটি পরিচিত ও সম্ভাবনাময় নাম। তরুণদের স্বপ্ন, সংগ্রাম আর সংগীতের মিশেলে ব্যান্ডটি এগিয়ে যাচ্ছে নতুন পথের সন্ধানে।

নাগরিক/তাপস বড়ুয়া

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews