1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  5. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য
শিরোনাম :

জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা!

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী জাহাজ ভাড়া করে কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় গত ১৫দিন ধরে মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে ফেলা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় গতকাল (২৬ নভেম্বর) নজরুল ইসলাম নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নজরুল ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জাহাজটি কেটে ফেলার ঘটনায় এটির মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। এতে তার এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় তিনি উল্লেখ করেছেন।

মামলার আসামিরা হচ্ছেন- জাফর (৪২), শাহাদাত (৩৫), ইকবাল (৪২), নজরুল ইসলাম (৪৭), এমদাদুল হক, মো. জাফর (৪৫) ও হোসেন (৩৩)।

আসামিদের মধ্যে শাহাদাত জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে।’

পুলিশ সূত্রে জানা যায়, শাহাদাত মামলার প্রথম আসামি জাফরের সঙ্গে যোগসাজশে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের একটি জাহাজ চলতি মাসের ১ তারিখে ভাড়া নেন। প্রায় ৭ লাখ ২০ হাজার টাকায় এক মাসের জন্য চুক্তি করেন জাহাজের মালিক রাকেশ শর্মা’র সাথে।

এরপর জাহাজটি সোনারগাঁ মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে তুলে জাহাজটি কেটে এর প্লেট বিক্রি করে ফেলেন। বিষয়টি জাহাজের এক কর্মচারী গোপনে মালিককে অবগত করলে মালিক ঘটনাস্থলে এসে নিজের জাহাজ কাটা অবস্থায় দেখতে পান। এতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন রাকেশ শর্মা।

রাকেশ বলেন, ‘এক মাসের চুক্তিতে জাফর পণ্য পরিবহনের জন্য জাহাজটি ভাড়া করে নিয়ে আসেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সিন্ডিকেট করে সোনারগাঁয়ের এক বিএনপি নেতার ছেলে তাদের নিজস্ব শিপইয়ার্ডে কেটে বিক্রি করে দেন।’

ঘটনার পর অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত ছাত্রদল নেতার বাবা ও শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews