1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

বহিষ্কার হলেও বিএনপির জনসভায় উপস্থিত শফিকুল ইসলাম রাহী

রিপোটারের নাম
  • রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানেরশীষের বিতর্কিত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শফিকুল ইসলাম রাহী রোববার (২৫ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় উপস্থিত হন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শোনেন।

বহিষ্কারের পরও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম রাহী বলেন,
“আমি আজ প্রথমবার নয়, বিগত ১৭–১৮ বছর ধরে টানা বিএনপির সব কর্মসূচিতে উপস্থিত ছিলাম। তারই ধারাবাহিকতায় আজও এসেছি।”

তিনি বলেন,
“প্রায় ২০ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান চট্টগ্রামে এসেছেন। তাঁর এই কর্মসূচিতে উপস্থিত না হলে নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকতে হতো।”

শফিকুল ইসলাম রাহী আরও বলেন,
“যার কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি কিন্তু আজকের এই বিএনপির বা তারেক রহমানের কর্মসূচিতে জীবনের প্রথমবার অংশ নিয়েছেন। সে হিসেবে এখানে আমার উপস্থিতি স্বাভাবিক।”

চট্টগ্রাম-১৪ আসনের ধানেরশীষের বিতর্কিত প্রার্থীর উপস্থিতিকে ‘আশ্চর্যজনক’ বলেও মন্তব্য করেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সিআইপি শফিকুল ইসলাম রাহী।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3