1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

বিএসআরএমকে অর্থদণ্ড ২ লাখ, বায়ু দূষণের অভিযোগ

রিপোটারের নাম
  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বায়ু দূষণের অপরাধে বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে দুই লাখ টাকার অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া প্রতিষ্ঠানটিকে ধোঁয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে এ জরিমানা করা হয় বলে জানান মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

সোনিয়া সুলতানা জানান, ১ ডিসেম্বরে বিএসআরএম কারখানা পরিদর্শন করা হয়। এ সময় কারখানার উৎপাদন চলছিল। পরিদর্শনে বায়ু মনিটরিং পরীক্ষা করা হয়। ৩ ডিসেম্বরে গবেষণাগারের ফলাফল বিশ্লেষণে এসপিএম মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালার গ্রহণযোগ্য মাত্রার বাইরে। এ প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে প্রতিষ্ঠানটি দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানা পরিশোধে প্রতিষ্ঠানটিকে সাতদিন সময় দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে ধোঁয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লিখিতভাবে তা জানাতে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3