1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম যোনের উদ্যোগে বন্যাদুর্গত সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ
শিরোনাম :

বিকাল ৪টার আগে নিউ মার্কেট মোড়ে বসতে পারবেন না হকাররা: মেয়র ডা. শাহাদাত

  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নগরীর জনগুরুত্বপূর্ণ নিউ মার্কেট মোড়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানের নেতৃত্ব দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযান চলাকালে মেয়র স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, “নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কেউ হকার ব্যবসা করলে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে সড়ক ও ফুটপাত দখল করে কোনোভাবেই স্থায়ী অবকাঠামো গড়া যাবে না। কেউ এমনটা করলে সেটি উচ্ছেদ করা হবে।”

মেয়র নির্দেশনা দেন, বিকাল ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন—তবে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে হবে। কোনো স্থায়ী কাঠামো, টেবিল বা দোকান বসানো যাবে না।

ডা. শাহাদাত হোসেন বলেন, “যারা ব্যবসা করবেন, তারা অবশ্যই নিজেদের ময়লা-আবর্জনা পরিষ্কার করে যাবেন। কেউ ছাতা ব্যবহার করলে তা এমনভাবে বসাতে হবে যাতে পথচারীদের চলাচলে বাধা না সৃষ্টি হয়। কেউ সড়ক বা ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে উপস্থিত ছিলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews