1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

বুদ্ধের সাথে যীশুর সম্পর্ক

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

লেখক- ড. বরসম্বোধি ভিক্ষু, কোলকাতা। 

আজ ২৫শে ডিসেম্বর। সমগ্র বিশ্বে খৃষ্টধর্মাবলম্বীগণ এ দিনটি প্রভূ যীশুর মহান জন্মদিনরূপে পালন করে থাকেন। যদিও যিশুর জন্মদিন আদৌ ২৫শে ডিসেম্বর কিনা এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। প্রভূ যীশুকে খৃষ্টানেরা ঈশ্বরের পুত্র বলে মনে করলেও মুসলিমেরা কিন্তু তাঁকেও আল্লাহর প্রেরিত ‘ঈশা নবী’ বলে বিশ্বাস করেন এবং মান্য করেন।

যীশুর সাথে বুদ্ধের যে গভীর সম্পর্ক রয়েছে এখানে তৎসম্পর্কে যৎ সামান্য আলোকপাত করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। বিদ্বান খৃষ্টানেরা অনেকে বৌদ্ধ ধম্মের সাথে যীশুর সম্বন্ধের কথা বিশ্বাস করলেও অধিকাংশ সাধারণ খৃষ্টানেরা সে বিষয়ে কোনো খবরই জানেননা। তবে তাঁরা জানেন যে, যীশু বার বছর বয়স হতে ত্রিশ বছর বয়স পর্যন্ত একেবারে গোপন ছিলেন। গোপন অবস্থায় এত বছর তিনি কোথায় ছিলেন এবং কিভাবে আত্মগোপন ছিলেন সে সম্পর্কে তাঁরা মুখ খুলতে রাজী নন। জীবনের প্রথম দিকে ত্রিশ বছর বয়স পর্যন্ত গোপন থেকে তিনি হঠাৎ প্রকট হয়েছিলেন এবং এরপর তিন বছর তিনি ধর্ম প্রচার করেছিলেন। তেত্রিশ বছর বয়সে তাঁকে শূলে চড়ানো হয়েছিল। তাঁর জীবনের তিন বছরের লিখিত বিবরণ পাওয়া যায়। অপরদিকে তাঁর জীবনের দু’য়েকটি বিবরণ দেখতে পাওয়া যায়। যেমন জন্ম বিষয়ে শৈশব কালের সে ঘটনাবলী তো সকলের জানা রয়েছে। অন্য ঘটনা হল শৈশবে সাত বছর বয়সে তিনি একবার উৎসব উপলক্ষে মন্দিরে গিয়েছিলেন। জন্ম এবং মন্দিরে যাওয়ার এ দু’ঘটনা আমরা সকলে জানতে পারি বাইবেল পড়ে। কিন্তু এর অতিরিক্ত আর কোনো খবর তেমন পাওয়া যায়না। ত্রিশ বছর বয়স পর্যন্ত তিনি কি করেছিলেন সে সম্পর্কে বাইবেল আমাদেরকে কোনো তথ্য সরবরাহ করেনা। ত্রিশ বছরের পরের তিন বছর তিনি ধর্মের উপদেশ দিয়েছেন। এর পূর্বে তাঁর জীবনের অনেক বছর অজ্ঞাত থেকে গিয়েছে। কিন্তু ভারত এবং তিব্বতের বিভিন্ন পুঁথি-পত্রে তাঁর জীবন সম্পর্কিত অনেক অজানা তথ্য-পরম্পরা জমা রয়েছে।

বিভিন্ন সূত্র হতে জানা যায় যে, যীশুর দীর্ঘ অজ্ঞাতবাসে তিনি কাশ্মীরের একটি বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুরূপে ছিলেন। তাঁর রেকর্ডও পাওয়া যায় এবং কাশ্মীরের জনশ্রুতিতেও ইহার উল্লেখ রয়েছে। তাঁর এ অজ্ঞাতবাসে তিনি বৌদ্ধ ভিক্ষু হয়ে ধ্যান সাধনা ও ধম্ম শিক্ষা করেছেন। তিনি তাঁর ত্রিশতম বর্ষে জেরুজালেমে গিয়ে প্রকট হয়েছিলেন এবং তেত্রিশ বছরে তাঁকে সেখানে শূলে চড়িয়েছিল। খৃস্টানদের বিশ্বাস ও কাহিনী অনুসারে যীশুর পূনর্জন্ম হয়েছে। কিন্তু প্রশ্ন আসে যে, পূনর্জন্মের পরে দ্বিতীয়বার তিনি কোথায় গায়েব হয়েছিলেন? খৃষ্টানেরা এ সম্পর্কেও মৌন থাকেন যে, তিনি কোথায় চলে গিয়েছেন এবং তাঁর স্বাভাবিক মৃত্যু কখন এবং কোথায় হয়েছে?

চিলির প্রখ্যাত লেখক ও কূটনীতিবিদ Miguel Joaquín Diego del Carmen Serrano Fernández যিনি Miguel Serrano (1917 2009) নামেই অধিক পরিচিত, তিনি ‘The Serpent of Paradise’ শীর্ষক এক পুস্তক রচনা করেছেন, যা ১৯৬৩ সালে প্রকাশিত হয়েছিল। তাঁর পুস্তকে তিনি বলেছেন যে, কেহ জানেনা যে, ত্রিশ বছর পর্যন্ত যীশু কোথায় ছিলেন এবং কি করেছিলেন? তাঁর ত্রিশতম বর্ষ হতে তিনি উপদেশ দিতে শুরু করেছিলেন। এক জনশ্রুতি অনুসারে তিনি তখন কাশ্মীরে ছিলেন। কাশ্মীরের মূল নামের অর্থ হল ‘কা’ মানে হল ‘সদৃশ’, ‘মত’, এবং ‘শীর’ এর অর্থ হল ‘সীরিয়া।’

নিকোলাস নটোবিচ (১৮৫৮-১৯১৬) নামে একজন রাশিয়ান লেখক ও ভ্রমণকারী ১৮৮৭ সালে ভারতে এসেছিলেন। তিনি তখন লাদাখেও গিয়েছিলেন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেজন্য তাঁকে সেখানকার প্রসিদ্ধ ‘হেমিস গুম্পা’ বা হেমিস বুদ্ধ বিহারে কিছুকাল অবস্থান করতে হয়েছিল। তখন তিনি সেখানকার পুস্তকালয় হতে বৌদ্ধ সাহিত্য এবং বৌদ্ধ শাস্ত্রের অনেক গ্রন্থ অধ্যয়ন করেছিলেন। সেখানে রক্ষিত পুঁথি-পুস্তকে যীশু ভারতে আসার অনেক তথ্য নিহিত রয়েছে। সেখানে রক্ষিত পুস্তক সমূহে যীশুর উপদেশ সমূহেরও চর্চা রয়েছে। সেগুলি তিনি তথাকার লামা ভিক্ষুদের মাধ্যমে জ্ঞাত বয়েছিলেন। পরে এ রাশিয়ান লেখক ও পর্যটক ‘Unknown life of Jesus Christ’ শিরোনামে একটি পুস্তকও লিখেছেন, যাকে ভিত্তি করে বিবিসি একটি ডক্যুমেন্টারী প্রকাশ করেছিল । এরপর সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তিনি তাঁর পুস্তকে যীশুর কাশ্মীরে আসা এবং সেখানে বৌদ্ধ ভিক্ষু হয়ে ধ্যান সাধনা তথা অধ্যয়নাদির বিষয়ে সবিস্তার বর্ণনা করেছেন। বিখ্যাত সে পুস্তক পাঠে আরও জানা যায় যে, যীশু লাদাখ এবং হিমালয়ান এলাকায় গিয়েছিলেন এবং দীর্ঘ সময় কাটিয়েছেন।

এরকম লিখিত বিবরণও পাওয়া যায় যে, যীশু লাদাখ হয়ে সুউচ্চ বরফাচ্ছাদিত পাহাড় অতিক্রম করে কাশ্মীরের ‘পহল গাম’ নামক স্থানে পৌঁছেছিলেন। ‘পহল গাম’ নামের অর্থ হল গড়রিয়দের গ্রাম।যেখানে পূর্ব হতে আসা জেরুজালেমের গড়রিয়া লোকেরা বসবাস করতেন। অর্থাৎ যীশু এখানে তাঁর হৃত সম্প্রদায়ের লোকদেরকে খুঁজে পেয়েছিলেন। এরকমও বর্ণনা পাওয়া যায় যে, যীশু এ গ্রামে অবস্থানের কারণে এ গ্রামের নাম ‘পহল গাম বা গ্রাম’ রাখা হয়েছে। কাশ্মীরি ভাষায় ‘পহল’ এর অর্থ হল গড়রিয়া এবং ‘গাম’ মানে হল গ্রাম। এরপর যীশু যখন শ্রীনগর যাচ্ছিলেন তখন তিনি ‘ঈশ-মুকাম’ নামক স্থানে অবস্থান করে বিশ্রাম নিয়েছিলেন এবং উপদেশ দিয়েছিলেন। যীশু এ স্থানে বিশ্রাম করার কারণে তাঁরই নামে স্থানের নাম রাখা হয়েছে ‘ঈশ-মুকাম।’ কাশ্মীরে তাঁর কবর বা সমাধি এখনও রয়েছে।

নাগরিক নিউজ / তাপস বড়ুয়া

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews