1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

ভূমিকম্পে ১০ জন নিহত, ৪৬১ জন আহত: প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল দুর্যোগ মন্ত্রণালয়

রিপোটারের নাম
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা দেওয়া হচ্ছে এবং অব্যাহত আছে।

শনিবার (২২ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের টেলিফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সব জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

ঢাকা জেলায় বিশেষ করে ঢাকা শহরে ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়। সংঘটিত ভূমিকম্পের ফলে এ পর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া যায়।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ইতোমধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা দেওয়া হচ্ছে এবং অব্যাহত আছে।

উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে বাড়ি ফিরে গেছেন। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে প্রাপ্ত তথ্য পরে জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3