1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি: বিলাসবহুল বিএমডব্লিউ আটক

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম থেকে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণার আড়ালে গাড়িটি তিন থেকে চারটি বড় অংশে কেটে এসকেডি (সেমি নকড ডাউন) অবস্থায় আমদানির অভিনব কৌশলের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকার সাজার মঞ্জিল (বিটিআই ভবন) থেকে গাড়িটি আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, মিথ্যা ঘোষণা দিয়ে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির আড়ালে সম্পূর্ণ বিলাসবহুল গাড়ি আমদানির অভিযোগে চট্টগ্রামে নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় রহমতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি বিএমডব্লিউ গাড়ি আটক করা হয়।

জানা যায়, গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আয়হুর দেশের বাইরে থাকায় তাঁর স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়ির ক্রয় ও আমদানি-সংক্রান্ত তথ্য বা দলিলাদি চাওয়া হয়। তবে তিনি কাস্টমস গোয়েন্দা দলের কাছে এসব নথি উপস্থাপন করতে পারেননি। পরে র‌্যাব ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার গাড়ির চাবি চাইলেও মালিকপক্ষ চাবি দিতে অস্বীকৃতি জানায়।

এ অবস্থায় আমদানি-সংক্রান্ত দলিলাদি বা গাড়িটি ক্রয়ের কোনো নথি না থাকা এবং এ-সংক্রান্ত তথ্য প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপারগতার বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে পরিচালিত গোয়েন্দা অভিযানে পার্কিংয়ে থাকা বিএমডব্লিউ গাড়িটি আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতার উপায়ে এবং চোরাচালানের মাধ্যমে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি আমদানির অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আটক গাড়িটির বিষয়ে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3