1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ভাটা মালিককে দণ্ড সোনাদিয়া বীচ ক্যাম্পে ভিন্নধর্মী ইকো-ট্যুরিজম অভিজ্ঞতা পাহাড়ে বৈসাবির মহোৎসব, ফুল ভাসিয়ে সম্প্রীতির বার্তা কম খরচে বেশি লাভ—বিএসসির বহরে যুক্ত দুই জাহাজ দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা জাহাজ ক্রয় নিয়ে ‘ভুল তথ্য’, প্রতিবাদ জানাল বিএসসি নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ নৈতিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত হোসেন
শিরোনাম :

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সিবিএ দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদ জয়লাভ

  • রবিবার, ২ মার্চ, ২০২৫

আ ন ম সানাউল্লাহ-চট্টগ্রাম :

জ্বালানি তেল বিপণনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে পুনরায় জয়লাভ করেন আবুল হোসেন। তিনি ভোট পান ২৩০টি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত দৌল্লাহ পান মাত্র ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ এয়াকুব পান ২৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ হোসেন পান মাত্র ৫ ভোট। শুধুমাত্র দুটি পদে প্রার্থী দিতে সক্ষম হয় প্রতিদ্বন্দ্বী পরিষদ। সেই দুটি পদেও হেরে যায় তারা।

এর আগে ১৯টি পদের মধ্যে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদের ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন— কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জামশেদ হোসেন ও খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মান্নান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জব্বার, আইন ও দরকষাকষি সম্পাদক আবদুল আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সুজন মাহমুদ, কার্যকরী সদস্য জসিম উদ্দিন ও মো. ফোরকান।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews