1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা দেশের শক্র

রিপোটারের নাম
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ ভাগ সিট পাবে বিএনপি। তিনি বলেন, নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হওয়া উচিত তিন মাস।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজ মাঠে ৫৪তম বিজয় উৎসব উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক মানে, তারা মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারে না।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে আবু সাঈদের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু দৌড় দেয়নি। প্রথমেই আমি বলেছিলাম এই আবু সাঈদ হলো একবিংশ শতাব্দীর বীরশ্রেষ্ঠ।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।

বক্তব্যের আগে দলের পক্ষ থেকে তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের ৭২ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3