1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী অর্থনীতি গড়তে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ ও নীতিগত সংস্কার পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রোজার ঈদের পর আসছে শিহাবের প্রথম ওয়েব ফিল্ম ‘লবিং’

রিপোটারের নাম
  • শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনে উদীয়মান একটি নাম আইউব উদ্দিন শিহাব। চট্টগ্রামের এই তরুণ নির্মাতা ২০১৯ সাল থেকে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করে আসছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে ইতোমধ্যেই বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘লবিং’ যা রোজার ঈদের পর মুক্তি পাবে।

ফিল্মটি প্রযোজনা করছে *CPR* এবং পরিবেশনা করবে *Fountain Films* এই রাজনৈতিক প্রেক্ষাপটের চলচ্চিত্রটি চট্টগ্রামকেন্দ্রিক, যেখানে চট্টগ্রামের উদীয়মান প্রতিভাবান অভিনয়শিল্পীরা অভিনয় করছেন। তরুণ ও নতুন মুখদের সমন্বয়ে গড়ে উঠেছে এই সিনেমার অভিনয়শিল্পী দল।

লবিং সিনেমার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে CPR। এছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে।

নির্মাতা আইউব উদ্দিন শিহাব বলেন, ‘লবিং’ শুধুমাত্র একটি রাজনৈতিক গল্প নয়, এটি ক্ষমতা, প্রভাব এবং মানবিক সম্পর্কের একটি গভীর বিশ্লেষণ। এই চলচ্চিত্রের মাধ্যমে আমি আমাদের সমাজের বাস্তবতা ফুটিয়ে তুলতে চেয়েছি।”

ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রোজার ঈদের পর মুক্তি পাওয়া এই ওয়েব ফিল্মটি নতুন কিছু অভিজ্ঞতা উপহার দেবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3