1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল-গ্যাস খুঁজবে পাকিস্তান: ব্লুমবার্গ

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের (পিপিএল) বরাতে বুধবার এমন খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে। ইসলামাবাদে এক তেল-গ্যাস সম্মেলনের ফাঁকে এ তথ্য গণমাধ্যমটিকে দেন পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন ও কোর বিজনেস ডেভেলপমেন্ট) আরশাদ পালেকার।

তিনি বলেন, ‘প্রায় ছয় ফুট উচ্চতার এই প্ল্যাটফর্ম ঢেউয়ের উচ্চতা মোকাবিলা করতে পারবে, ফলে রাতে-দিনে নির্বিঘ্নে তেল ও গ্যাসের খোঁজ চালানো যাবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য ‘বৃহৎ তেলসম্পদে’ আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্রভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে।

আরশাদ পালেকার জানান, পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি আবুধাবির একটি প্রকল্পের অনুকরণে তৈরি হচ্ছে।  সফলভাবে কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্মও নির্মাণ করা হয়েছে।

তার মতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপরই কোম্পানিটি ২৫টি কূপ খননের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করবে।

এই উদ্যোগের ফলে পাকিস্তানে জাহাজের পরিবেশবান্ধব জ্বালানির সরবরাহ বাড়বে। একই সঙ্গে সমুদ্রগামী বড় জাহাজগুলো পূর্ব থেকে পশ্চিমমুখী দীর্ঘ রুটে যাত্রা করতে পারবে কোথাও না থেমেই। তাছাড়া পাকিস্তানের জ্বালানি ও তেল-গ্যাসের চাহিদাও মেটাতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3