1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

সাংবাদিক হোছাইন আব্বাসের উপর হামলা-গ্রেপ্তার ১

রিপোটারের নাম
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে সিপ্লাস টিভির সাংবাদিক হোছাইন আব্বাসের ওপর হামলার ঘটনায় পলাশ সরকার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে নগরের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার পলাশ সরাসরি ঘটনার সঙ্গে জড়িত।

পলাশ সরকার বরিশালের আগৈলঝড়া উপজেলার বিল্লাগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের মাছুয়া ঝর্ণা এলাকায় বসবাস করেন।

১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সিপ্লাস টিভির প্রতিবেদক হোছাইন আব্বাস ও চিত্রগ্রাহক মোহাম্মদ শরিফ অতর্কিত হামলার শিকার হন। এতে তারা গুরুতর আহত হন।

ঘটনার পর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়। পুলিশ বলছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, হামলার সময় সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড থেকে কার্টুনভর্তি মালামাল সরিয়ে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, মালামালগুলো দ্রুত সরিয়ে ফেলার ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে—সেগুলোর ভেতরে এমন কী ছিল যা লুকিয়ে ফেলা দরকার ছিল?

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3