1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

সুষ্ঠু নির্বাচন চান প্রশাসন: বদিউল আলম

রিপোটারের নাম
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নির্বাচনে প্রশাসন আর পক্ষপাতদুষ্টভাবে ব্যবহৃত হতে চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রবিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

বদিউল বলেন, “প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন চান এবং তারা আর কারো পক্ষে ব্যবহৃত হতে চান না।”

তিনি আরও জানান, “ইভিএম ব্যবহারের আর কোনো প্রশ্নই আসে না। নির্বাচন কমিশনও এটি বাতিলের পক্ষে মত দিয়েছে।”

হলফনামায় তথ্য গোপন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, “প্রার্থীদের হলফনামায় ভুয়া তথ্য বা গোপন তথ্য দেওয়ার প্রবণতা রয়েছে, এ বিষয়ে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।”

বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করার জন্য আমরা বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের মতামত শুনেছি। আমাদের লক্ষ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং এর মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3