1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ইউসিটিসিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুভ উদ্বোধন ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়?

নারায়ণগঞ্জে চোর সন্দেহে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোটারের নাম
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহত পারভেজ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে বন্দর উপজেলার ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
 
পুলিশ ও স্বজনরা জানান, রোববার (২৩ নভেম্বর) রাতে স্থানীয় মেসবাহউদ্দিন নামে এক ব্যক্তি তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে তাদের নির্মানাধীন বাড়ির বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগে পারভেজকে আটকে রেখে মারধর করেন। সোমবার সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে অভিযুক্তরা পালিয়ে যান। খবর পেয়ে দুপুরে বন্দর থানা পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
নিহতের স্ত্রী খাদিজা বেগমের দাবি, চুরির ঘটনায় পারভেজ জড়িত ছিলেন না। মিথ্য অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন তিনিসহ নিহত পারভেজের স্বজনরা।
 
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় তদন্ত চলছে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াসহ তাদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান চলছে

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3