1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক :

৩ ফেব্রুয়ারী – ২০২৫ তারিখ বিকাল ৩ঃ০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূঁইয়া। পবিত্র কোরআান থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।

সভার সভাপতি হাজী দেলোয়ার হোসেন সভায় আগত রিহ্যাব এর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাব এর পরিচালক জনাব সেলিম রাজা পিন্টু, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় তিনি সকলকে অবহিত করেন আগামী ১৩-১৬ ফেব্রæয়ারী ২০২৫ তারিখ হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে ব্যাপকভাবে ফেয়ারের প্রচার প্রচারণা শুরু হয়েছে।

এ সময়, রিহ্যাব এর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূঁইয়া বলেন, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফলভাবে আয়োজন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১), জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর উদ্দীন আহাম্মদ, জনাব মোঃ মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য জনাব রেজাউল করমি, জনাব মোঃ জাফর, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব আশীষ রায় চৌধুরী, জনাব নূর মোহাম্মদ, জনাব আদিবুল হুদা, জনাব ওবায়দুল্লাহ খান।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3