1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

দরবেশ বাবার ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক

  • শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক : বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান (প্রকাশ দরবেশ বাবা) এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। আদালতের নির্দেশে এসব সম্পদ ক্রোক করা হয় বলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মো: বাছির উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে এরই মধ্যে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগ রয়েছে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে। এসব ঘটনায় ১৭টি মামলা দায়ের করেছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে।

মো: বাছির উদ্দিন জানান, সালমান এফ রহমানের মালিকানাধীন অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও গ্যাস কাঞ্চনপুর অ্যাপারেলস লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ের শারজায় অবস্থিত সালমান এফ রহমানের ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান জজ গ্লোবাল ট্রেডিং (এফজেটই) মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় ২ কোটি ৬০ লাখ ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রফতানি করে অর্থ পাচার করেছে। বর্তমানে বিষয়টি মানিলন্ডারিং মামলা তদন্তাধীন আছে।

তিনি বলেন, এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানি করে।

এজানামীয় আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির উপর নির্মিত স্থাপনা, গুলশানের দি ইনভয় নামে দুটি বিল্ডিং সালমান এফ রহমানের ছেলে এবং এজাহারনামীয় আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের উপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬তলা বিল্ডিংয়ের ২য় ও ৩য় তলার বি ১/২ (ডুপ্লেক্স), ২ হাজার ৭১৩.১০ বর্গফুটের আরো একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews