1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

চট্টগ্রামে সড়ক সংস্কারে গতি আনতে কড়া নির্দেশনা মেয়রের

রিপোটারের নাম
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চলমান বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকাদারদের অনুপস্থিতির কারণে ব্যাহত হচ্ছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) টাইগারপাস চসিক কার্যালয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় এ সমস্যার বিষয়টি উঠে আসে।

নগরবাসীর দুর্ভোগ লাঘবে সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে থমকে থাকা কাজ শুরু করতে হবে এবং তিন মাসের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সড়ক সংস্কারে কোন ধরনের গাফিলতি গ্রহণ করা হবে না বলেন মেয়র, যেসব ঠিকাদার যথাযথভাবে কাজ করছেন না, তাদের চুক্তিপত্র বাতিল করতে হবে। প্রকৌশলীদের দায়িত্ব পালনে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্য মানসম্মত উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগতমান নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। নিম্নমানের সামগ্রী সরবরাহ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

সড়ক সংস্কারের পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে রোড সাইন ও সচেতনতামূলক বার্তা স্থাপনের নির্দেশনা দেন মেয়র, যাতে যানজট ও দুর্ঘটনা রোধ করা যায়।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

নাগরিক/আশরাফ

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3