1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

চট্টগ্রামে ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

রিপোটারের নাম
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সিএমপির উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রইছ উদ্দিন জানান, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার অভিযোগে দায়ের করা মামলার উপর ভিত্তি করে সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রামে আনা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় চট্টগ্রামে। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত ও শতাধিক আহত হন। বিক্ষোভের সময় এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে সাবেক সিএমপি কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে।

সাইফুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকার মেট্রো রেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এখনো তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3