1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

রমজানে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানে সিএমপি

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

পবিত্র মাহে রমজানে নগরীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেছেন, নাগরিকদের নিরাপদ রাখতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।

গতকাল দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ব্যবসায়ী, ছাত্র সংগঠন, নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, রমজান মাসে নগরীর বড় বড় মার্কেটে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। নারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে নারী পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মার্কেটে ব্যবসায়ীদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অননুমোদিত যানবাহন শহরে প্রবেশ বা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, পণ্যের দাম সহনীয় রাখতে এবং অবৈধ মজুদদারি ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় নগরীর বাজার নিয়ন্ত্রণ, মার্কেটে চুরি-ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধ, বখাটেদের দৌরাত্ম্য রোধ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, ক্রেতাদের নিরাপত্তা এবং যানজট কমানোর জন্য পে-পার্কিং ব্যবস্থা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আশফাকুজ্জামান আকতার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, দোকান মালিক সমিতির নেতারা এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3