1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

বাংলাদেশের নির্ভরতার আরেকটি অধ্যায়ের সমাপ্তি,ওডিআই ছাড়লেন মুশফিক

রিপোটারের নাম
  • বুধবার, ৫ মার্চ, ২০২৫

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম এক যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটে অসাধারণ অবদান রেখে আজ ওয়ানডে ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেছেন।

সোস্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বার্তায় মুশফিক বলেন, “আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি ওডিআই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। যদিও আমাদের অর্জন বিশ্বমঞ্চে সীমিত, তবে আমার পক্ষ থেকে কখনোই চেষ্টার কমতি ছিল না। আমি সবসময় শতভাগেরও বেশি উজাড় করে দিয়েছি, নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের জন্য খেলেছি।”

গত কয়েক সপ্তাহের কঠিন বাস্তবতা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন মুশফিক। তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। তবে আমি উপলব্ধি করেছি, এটি আমার ভাগ্যেরই অংশ।”

দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিক। তার এ পথচলায় ভক্তদের ভালোবাসা, পরিবারের সমর্থন ও সতীর্থদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমি আমার পরিবার, বন্ধু, সতীর্থ এবং অসংখ্য ভক্তদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্যই আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।”

শেষে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, “আল্লাহ আমাদের সবাইকে নেক ইমান দান করুন এবং আমাদের ক্ষমা করুন। জাযাকাল্লাহ খাইর।”

মুশফিকের ওডিআই ক্যারিয়ার: সংক্ষিপ্ত
পরিসংখ্যান

ম্যাচ: ২৬৩
রান: ৭ হাজারের বেশি
সেঞ্চুরি: ৯
হাফ-সেঞ্চুরি: ৪৭
উইকেটকিপার হিসেবে ক্যাচ/স্টাম্পিং: ২৫০+

মুশফিকুর রহিমের বিদায়ে বাংলাদেশ ক্রিকেটে একটি বড় শূন্যতা তৈরি হবে, তবে তিনি টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন।বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার অবদান ভোলার নয়!

নাগরিক/তাপস

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3