1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তেল আমদানিতে ভারতের নতুন সমীকরণ: রাশিয়ার বদলে ঝুঁকছে ভেনেজুয়েলার দিকে ৪১ দফা ইশতেহার ঘোষণা জামায়াতের: ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ‘গুপ্ত সংগঠনগুলোই এখনকার নতুন জালেম’— তারেক রহমান সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান চট্টগ্রামকে হেলদি সিটি বানাতে রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন সংরক্ষিত বনের কাঠ গিলছে ইটভাটা: নেপথ্যে চুনতি রেঞ্জ অফিসার আবির ও এসিএফ দেলোয়ার! ৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার রমজানের আগে বন্দর অচল, বাজারে চাপ বাড়ার আশঙ্কা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আজও অচল প্রধান সমুদ্রবন্দর
শিরোনাম :

কক্সবাজার তথা দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক শফিউল আলমের ইন্তেকাল

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক :কক্সবাজার সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ অধ্যাপক শফিউল আলম আজ ভোররাত তিনটা ত্রিশ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অধ্যাপক শফিউল আলম ১৯৪১ সালের ১৫ এপ্রিল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে কক্সবাজার মডেল হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৬১ সালে স্যার আশুতোষ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৬৪ সালে চট্টগ্রাম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান ডিগ্রি অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এমএ করেন। শিক্ষাজীবনে তিনি ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা সমিতির সভাপতি (১৯৬২) এবং চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি (১৯৬৩)।

অধ্যাপক শফিউল আলম চাঁদপুর ডিগ্রি কলেজ, জগন্নাথ কলেজ (ঢাকা), কুমিল্লা সরকারি গার্লস কলেজ, ফেনি টিচার্স ট্রেনিং কলেজ ও যশোর সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক এবং ব্যানবেইসের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন কমিটিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বহু পাঠ্যপুস্তক সম্পাদনা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। ঢাকাস্থ কক্সবাজারবাসীর একজন পরিশীলিত অভিভাবক হিসেবে তিঁনি শ্রদ্ধার পাত্র ছিলেন। তিঁনি কক্সবাজার সমিতি আজীবন সম্মাননা কক্সবাজার সমিতি পদক ২০২৩ প্রদান করে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews