1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

মব জাস্টিসের নামে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নাগরিক ডেস্ক:পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, মব জাস্টিসের নামে কেউ অন্যায়-অবিচার করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের প্রত্যেকটি হত্যার বিচার হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচারের জন্য তদন্ত করা হবে। সাম্প্রতিক সময়ে আরেকটি অপরাধ হচ্ছে মব জাস্টিস।

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামেও একটি ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা অপরাধচক্রের একজনকে গ্রেপ্তার করেছি।
আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যারা ঘটনা ঘটিয়েছিল, ৬ জনকে গ্রেপ্তার করে তাদের স্টেটমেন্ট নিয়েছি। আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই- মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না।

পুলিশের সংস্কার করতে আন্তরিক সরকার জানিয়ে তিনি বলেন, সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ কমিশন। পুলিশ কমিশন তিন মাসের মধ্যে প্রতিবেদন দিবেন। কমিশনের পাশাপাশি সংস্কারের জন্য পুলিশের হেডকোয়ার্টার থেকে কমিটি করেছে। পুলিশের পক্ষ থেকে ১১ টি দফা দেওয়া হয়েছিল, প্রতিটি দফা নিয়ে আলোচনা হবে। অতীতে পুলিশের কি কি ভুল হয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের পুলিশের প্রশিক্ষণে ঢেলে সাজানো হচ্ছে।
ছাত্র-জনতার আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য শহীদ হয়েছে জানিয়ে আইজিপি আরও বলেন, আমাদের আড়াই হাজার পুলিশ সদস্য আহত হয়েছে। গণমাধ্যমে পুলিশের গঠনমূলক আলোচনা-সমালোচনা গুরুত্বের সঙ্গে দেখে পুলিশ হেডকোয়ার্টার। জনগণের সঙ্গে পুলিশের দুরত্ব থাকবে না। পুলিশের কাজ হচ্ছে সেবা করা। আমরা জনগণকে সেবা দিতে চাই। ইতোমধ্যে ৯৯৯ এর জরুরি সেবা চালু হয়েছে। আমাদের জনবল ও যানবাহন সংকট রয়েছে। ভাড়া গাড়ি নিয়ে আমাদের পুলিশের কার্যক্রম চলছে। সেটা কাটিয়ে উঠার জন্য কাজ করা হচ্ছে। আগামী ৫ অক্টোবর মধ্যে ঢাকার থানার সংস্কারের কাজ শেষ হবে। এছাড়াও সারাদেশে দ্রুত সংস্কারের কাজ শেষ করা হবে।
সারাদেশে অযোগ্য ব্যক্তিদেরও অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। সকলের অস্ত্র জমা নেওয়া হয়েছে। যারা অস্ত্র জমা দেয়নি, তাদের অস্ত্র অবৈধ হয়ে গেছে। সারাদেশ থেকে ২৩৮ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুলিশের ৭৫ ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ’

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া,অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো.আব্দুল ওয়ারীশ ও উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3