1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

পতেঙ্গায় জাহাজে আগুন, ডেক ক্যাডেট নিহত

রিপোটারের নাম
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকার ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সৌরভ কুমার সাহা নামে একজনের মৃত্যু হয়েছে। জাহাজের মধ্যে তাঁর পুড়ে যাওয়া মরদেহ জাহাজে ঝুলছিল, সেখান থেকে তার মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত রয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নেভি ও বিমান বাহিনী কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১১টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নেভাতে যায়। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি ইউনিট যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমটি বাংলার জ্যোতি বেশ পুরানো ট্যাংকার। জাহাজটি বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার থেকে ক্রুড অয়েল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানোর কাজ করে।
ঘটনার ব‍্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3