1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সনাতনী সম্প্রদায়কে পাশে চায় বিএনপি : ডা. শাহাদাত

রিপোটারের নাম
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
নাগরিক নিউজ ডেস্ক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সনাতনী সম্প্রদায়কে পাশে চায়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সনাতনীদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, “আমাদের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই সংখ্যালঘু শব্দটি ব্যবহার করতে চান না। আমরা সবাই বাংলাদেশী, সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, এদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়বো, যার নেতৃত্ব দেবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। তার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন।”
শনিবার নগরীর প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে পূজায়ণের ৩য় বর্ষপূর্তি ও শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত আরও বলেন, “আমি আপনাদের নগরপিতা নই, আমি আপনাদের সেবক। আমার নগর হবে হেলদি ও নিরাপদ গ্রীনসিটি। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এ কাজে আপনাদের সর্বোচ্চ অংশগ্রহণ ও সহযোগিতা চাই।”
অনুষ্ঠানের আশীর্বাদক ও উদ্বোধক ছিলেন তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী দেবদীপানন্দপুরী মহারাজ। পূজায়ণের সভাপতি সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সিলেটের যুগ্ম জেলা জজ প্রবাল চক্রবর্তী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সনজয় চক্রবর্তী মানিক, বাপ্পী দে, মিঠুন বৈষ্ণব, তুর্জয় দাশ জয়, রাহুল দে, প্রান্ত সাহা, নয়ন শীল, উল্লাস দাশ, অর্ক দাশ, জিশান ঘোষ, সৃজল বনিক, সৌম্য চৌধুরী, টিটু কান্তি দাশ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3