1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

রিপোটারের নাম
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

নাগরিক নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

মঙ্গলবার ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

 

গত রবিবার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। এরপর জবাব দেওয়ার জন্য সময় চান বিএনপির এই নেতা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। মঙ্গলবার নোটিশের জবাব দিয়েছেন তিনি।

 

পদ স্থগিতের চিঠিতে ফজলুর রহমানকে টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের মর্যাদা, দলের নীতিমালা ক্ষুন্ন হয় এবং জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3