Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
পুলিশের নিষেধাজ্ঞায় সমাবেশ মিছিল স্থগিতের নিন্দা জানিয়ে  ইজিবাইক সংগ্রাম পরিষদের আলোচনা সভা ও  স্মারকলিপি পেশ পুলিশের নিষেধাজ্ঞায় সমাবেশ মিছিল স্থগিতের নিন্দা জানিয়ে  ইজিবাইক সংগ্রাম পরিষদের আলোচনা সভা ও  স্মারকলিপি পেশ – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম :

পুলিশের নিষেধাজ্ঞায় সমাবেশ মিছিল স্থগিতের নিন্দা জানিয়ে  ইজিবাইক সংগ্রাম পরিষদের আলোচনা সভা ও  স্মারকলিপি পেশ

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
oplus_0
নাগরিক নিউজ ডেস্কঃ রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার  উদ্যোগে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা, লাইসেন্স ও আধুনিকায়নের দাবিতে আলোচনা সভা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা  বরাবর চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়। এর পূর্বে নগরীর টাইগার পাস মোড়ে জমায়েত ও মিছিলের প্রস্তুতি থাকলেও পুলিশ প্রশাসনের বাধার কারণে তা স্থগিত করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে এর নিন্দা জানিয়ে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সভা ও স্মারকলিপি পেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইজিবাইক সংগ্রাম পরিষদের  জেলা আহ্বায়ক আল কাদেরী জয়, সদস্য সচিব মনির হোসেন, হেলাল উদ্দিন কবির,আকরাম হোসেন,নুরুল হুদা নিপু, আহমদ জসিম, মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ দিদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,সারা দেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার ব্যাটারি চালিত থ্রি হুইলার ও সমজাতীয় যানবাহনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এইসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা যন্ত্রাংশ নির্মাণ, বিক্রি, চার্জিং সহ নানা ধরনের কাজে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। দেশের সকল জেলা ও বিভাগে নগর পরিবহণ নেই ফলে কোটি কোটি মানুষ ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করে থাকে।  কর্মসংস্থানের পাশাপাশি  এইসব বাহন বিদ্যুতে চলে বলে পরিবেশ দূষণ কম করে। বিদ্যুৎ ব্যবহারের কারণে এদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরি এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ করা হয়। অথচ এইসব বাহন বিদ্যুৎ সাশ্রয়ী, চালকেরা বিদ্যুৎ চুরি করে না বরং বর্ধিত দামে (প্রায় ২৫ টাকা ইউনিট) বিদ্যুৎ কিনে থাকে। তাই কর্মসংস্থান, জীবিকা, যাতায়াত এবং দেশের অর্থনীতির বিকাশের কথা বিবেচনা করলে এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রয়োজন দুর্নীতিমুক্ত সঠিক ব্যবস্থাপনা। এরই মধ্যে চট্টগ্রাম নগরীতে এই ইজিবাইক ও ব্যাটারি রিকশার চালকদের প্রশাসনিক  ভোগান্তির শিকার হতে হচ্ছে। সড়কে শৃঙ্খলা রক্ষার অজুহাতে কোথাও কোথাও হয়রানির শিকারও হতে হচ্ছে। নগরীতে এসব গাড়ি জব্দ করে ২১ দিন ( পরবর্তীতে ১১ দিন) পর্যন্ত আটকে রাখার বিধান করা হয়েছে।এতে এসব বাহনের ব্যাটারি বিকল হয়ে পড়া ও দীর্ঘদিন কর্মসংস্থানের অভাবে দারিদ্র্যতার কষাঘাতে  জর্জরিত হতে হচ্ছে। ফলে গরীব ও অসহায়  এসব মানুষের  ব্যাটারিচালিত  গাড়ি ও  জীবন-জীবিকা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এই সুযোগে এই শ্রমজীবী মানুষরা আবারও এক অসাধু চক্র ও প্রশাসনিক কর্মচারীর কাছে জিম্মি হয়ে পড়েছে।ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এই নতুন পরিস্থিতিতে এই খাতের উন্নতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে তা আমরা প্রত্যাশা করি।
সভায় চট্টগ্রাম নগরীতে ইজিবাইক ও ব্যাটারি রিকশা জব্দ করে হয়রানি ও মামলা বন্ধ করবার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews