1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবাসহ নারী আটক

রিপোটারের নাম
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এ সময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সরকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানান, সংঘবদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট মিয়ানমার থেকে বিশাল ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল- গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল অভিযানে নামেশুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সরকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানান, সংঘবদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট মিয়ানমার থেকে বিশাল ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল- গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল অভিযানে নামে।

ক্যাম্পে তল্লাশি করে দিল বাহারের ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ ইয়াবা জব্দ করা হয়। আটক নারী মৃত আইয়ুব আলীর স্ত্রী। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক নং-ডি/১১ এর বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের ওই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3