1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. maxie@nagoriknewsbd.com : maxie :
  6. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  7. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  8. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  9. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  10. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সমন্বিত উদ্ধার অভিযানে মুক্ত ‘সিএনসি ইউরেনাস’, সচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে গ্যাসের অভাবে দীর্ঘ লাইন সিএনজি স্টেশনে, ধুঁকছে শিল্পকারখানা রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির ১১তম ইনস্টলেশন সিরিমনি সফলভাবে অনুষ্ঠিত অধ্যাপক ডা. রবিউল হোসেন ছিলেন চক্ষু চিকিৎসা সেবার উজ্জ্বল নক্ষত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান সার উদ্ধার ও ২৩ জন আটক বিএসসির এমডি পদে রদবদল, দায়িত্বে কমডোর ফজলার রহমান দেড় ডজন মামলার আসামি ডেভিড ইমন, যেভাবে অপরাধ জগতের শীর্ষে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ডেভিড ইমন সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে আপাতত বাধা নেই, আপিল বিভাগের নির্দেশ
শিরোনাম :

বিক্রম মিশ্রিকে পাল্টা প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনা পররাষ্ট্র উপদেষ্টার

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কেন কোনো প্রশ্ন তোলেনি, এ প্রশ্নটি সাংবাদিকদের করা উচিত ছিল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সম্প্রতি দিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সেখানে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনি দিক তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। আপনাদের কিছু জানিয়েছে কি তারা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমরা আইনি দিক পালন করেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। তারা কোনো জবাব দেয়নি। তারা তাদের দিক থেকে দেখতে থাকুক।

তিনি বলেন, তবে আপনারা যারা গিয়েছিলেন, তাদের বিষয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। যেহেতু আপনি প্রশ্নটি তুললেন, তাই বলছি। ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, তারা বাংলাদেশে আগামীতে একটি স্বচ্ছ- নিরপেক্ষ নির্বাচন চান। তবে আপনাদের বলা উচিত ছিল গত ১৫ বছরে আপনারা (ভারত) এ প্রশ্ন তোলেননি কেন? আগের নির্বাচনগুলো কি সঠিক ছিল? তিনি (ভারতের পররাষ্ট্র সচিব) নিজে থেকেই এ সুযোগটি দিয়েছিলেন। কিন্তু আপনারা প্রশ্নটি করেননি।

ইসলামী বক্তা জাকির নায়েক বাংলাদেশে আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে কি না, সেটা আমি শুনিনি। আমার জানা নেই।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের পরিবর্তে নতুন যিনি বাংলাদেশের জন্য মনোনীত হয়েছেন, তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটুকু আপনাদের বলতে পারি, বাংলাদেশে সমস্যা সৃষ্টি হয়, এমন কেউ এখানে আসবে না। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews