1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ একই পরিবারের ৫ নারী পর্যটক নিহত গুরুতর আহত- ৩

রিপোটারের নাম
  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

‎নিজস্ব প্রতিবেদক:

‎চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী ফরেস্ট চেকপোস্ট এলাকায় বাস মাইক্রোবাস সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ একই পরিবারের ৫ নারী পর্যটক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ৩ জন।
‎বুধবার সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাস ও  প্রাইভেট নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুমানা আক্তার রুমি (৬০), তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া হক (২৩), চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪), লিজা মজুমদার (২৫), রাশেদা শিল্পী (৫০)। আহতরা হলেন, এনামুল হক মাইক্রোবাস চালক আমিনুল হক ও তার ছেলে।
‎নিহতদের আত্মীয় ডুলাহাজারার বাসিন্দা নাসির উদ্দীন বলেন, ভোরে মাইক্রোবাসে করে একই পরিবারের ৮ সদস্য মিলে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। মহাসড়কের চকরিয়া পৌছলে বিপরীত দিক থেকে যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ৫ সদস্য নিহত হয়। তিনি আরো বলেন, তারা কক্সবাজার থেকে ফেরার পথে চকরিয়ায় আমাদের বাড়িতে আসার কথা ছিল।
‎মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মেহেদী হাসান একই পরিবারে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৯টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের দক্ষিণ পাশে ফরেস্ট চেকপোস্ট এলাকায় চট্টগ্রাম মুখী একটি যাত্রীবাহী বাসের সাথে কক্সবাজার গামী একটি প্রাইভেট নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নোহা গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্য থেকে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে তিনজনের মৃত্যু হয় এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় অপর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3