1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

চট্টগ্রাম: রাউজানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩, মুদি দোকানে মিলল বিদেশি পিস্তল

রিপোটারের নাম
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম:রাউজানের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জহির আহাম্মদ (৫২), মো. সাকিবুল ইসলাম (২২), মো. রানা।পুলিশ জানায়, চৌধুরীহাট মুসলিম হাইস্কুলের পাশে জহির আহাম্মদের মুদি দোকানে অভিযান পরিচালনা করে দোকানদার জহির আহাম্মদকে আটক করে। পরবর্তীতে দোকানের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে আসামি মো. সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল  জানান, রাউজানে অভিযান চালিয়ে দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়ার তথ্যে ভিত্তিতে পটিয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বরে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামি গ্রেপ্তার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টি, দেশিয় অস্ত্র ৮টি, গুলি ৭৫ রাউন্ড ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3