1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চসিকের সান্ধ্যকালীন হামের টিকা কর্মসূচি এগিয়ে চলছে পটিয়ায় ১৩৩ কোটি টাকার হাইড্রলিক এলিভেটর ড্যাম নির্মাণ কাজ ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন ইউসিটিসিতে “Growing Stronger, Together” শীর্ষক মানসিক স্বাস্থ্য ও একাডেমিক উৎকর্ষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত তাপদাহে কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫ ইউনিটের মধ্যে ৪টি বন্ধ—বিদ্যুৎ উৎপাদন নেমে এলো ৪০ মেগাওয়াটে ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮: চট্টগ্রাম থেকে মোরশেদুল হাসানসহ নতুন নেতৃত্ব নির্বাচিত বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
শিরোনাম :

‘নাশকতাকারীদের গুলি করার নির্দেশ আমার নয়, আইনেই আছে’: ডিএমপি কমিশনার

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিজের নয়, আইনেই রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ববৃহস্পতিবার (২০ নভেম্বর) নভেম্বর সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।

বেশ কিছুদিন ধরে রাজধানীতে থামছেই না বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এ নিয়ে গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
 
এই নির্দেশের বিষয়ে জানতে চাইলেন তিনি বলেন, ‘গুলির নির্দেশ আমার নয়। নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে।’
 
সবশেষ গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এতে থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।
 
পুলিশ সদস্যের ওপর ককটেল হামলার সমালোচনা করে সাজ্জাত আলী বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মনোবল হারাতে পারে পুলিশ।
এ ধরনের দুর্বৃত্ততায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। এ ধরনের কাজ চলতে থাকলে নিজের ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে।
 
এদিকে, অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের অবশিষ্টাংশ ভাঙতে দেয়া হয়নি বলেও জানান ডিএমপি কমিশনার। রাস্তায় আন্দোলনে নেমে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহায়তার আহ্বানও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews